সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় কেশবপুরে এক যুবক নিহত

স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় কেশবপুরে এক যুবক নিহত

যশোর-চুকনগর সড়কের মণিরামপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে কেশবপুর উপজেলার নাইম হোসেন(২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর উপজেলার নাগোরঘোপ-চিনাটোলা বাজারের শিশুতলা নামক এলাকায়। নিহত নাইম হোসেন কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের নজরুল মোড়লের ছেলে ও কেশবপুর মধ্যকুল তেল পাম্পের কর্মচারী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত নাইমসহ আহত দুইজন মোটরসাইকেল যোগে মণিরামপুর থেকে কেশবপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার নাগোরঘোপ-চিনাটোলা বাজারের শিশুতলা নামক স্থানে পৌচ্ছলে প্রবল বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হয়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই যুবক নাইম হোসেনের মৃত্যু হয় ও মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে আহত দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X