সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ফিলিং স্টেশনের নজেলম্যান নিহত, আহত ২

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

যশোরের কেশবপুরে নাঈম হোসেন (২০) নামে ফিলিং স্টেশনের এক নজেলম্যান ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে বৃষ্টির ভেতর যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা নামক এলাকায় ওই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নাঈম হোসেন উপজেলার কমলাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ সড়ক দুর্ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন-উপজেলার কমলাপুর গ্রামের মিন্টু রহমানের ছেলে রায়হান হোসেন (১৯) ও সোহরাব হোসেনের ছেলে রিফাত হোসেন (২০)। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহত ওই দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে তিন যুবক যাওয়ার পথে ফকিররাস্তা নামক এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কেশবপুর ফিলিং স্টেশনের নজেলম্যান নাইম হোসেন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা দুই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে রাতেই হাসপাতালে নেওয়া হয়। এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় নাঈম হোসেনকে হাসপাতালে আনা হয়। আহত ওই দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X