সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে শিশু আন নাসরের পরিবারে প্রধানমন্ত্রীর উপহার ও শুভেচ্ছা পৌঁছাল

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম
যশোরে শিশু আন নাসরের পরিবারে প্রধানমন্ত্রীর উপহার ও শুভেচ্ছা পৌঁছাল

যশোরের ছোট্ট শিশু আন নাসর—মাত্র সাত মাস বয়স। অথচ এই কোমল বয়সেই সে স্পর্শ করেছে এক অনন্য মুহূর্ত, পেয়েছে দেশের প্রধানমন্ত্রীর স্নেহমাখা ভালোবাসা। সেই ভালোবাসার ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা পৌঁছে গেল তার পরিবারে। আজ সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হলের সামনে নিজ বাড়িতে আন নাসর ও তার বাবা-মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপি পরিবারের সদস্যরা। উপহার গ্রহণের সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা। তাদের চোখেমুখে ছিল বিস্ময়, আনন্দ আর কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি।

ঘটনার শুরু গত ২৭ এপ্রিল। সেদিন প্রধানমন্ত্রীর দিনব্যাপী যশোর সফর ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। সেই ভিড়ের মধ্যেই কোলে শিশু আন নাসরকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মা—শুধু এক ঝলক দেখবেন প্রিয় নেতাকে, এই আশায়।

কিন্তু সেই অপেক্ষা যেন রূপ নেয় এক স্মরণীয় ঘটনায়। ফুল হাতে ছোট্ট আন নাসরকে দেখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আটকে যায়। মুহূর্তেই তিনি গাড়ি থেকে নেমে আসেন, এগিয়ে যান শিশুটির কাছে। আদর করে তাকে দেখেন, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান, এমনকি তোলেন স্মৃতিময় কিছু ছবি।

সেই ভালোবাসারই প্রতিফলন হিসেবে আজ পৌঁছে যায় উপহার। ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন নিজ হাতে আন নাসর ও তার বাবা-মায়ের কাছে তুলে দেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X