সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তালাবদ্ধ ক্লিনিক, চিকিৎসা পাচ্ছে না এলাকাবাসী

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া কমিউনিটি ক্লিনিক নির্মাণ শেষ হওয়ার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি। এতে করে এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রায় ৩৫ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়। ২০২৪ সালের জুনে নির্মাণকাজ শেষ করে এটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি।

সরেজমিনে দেখা গেছে, চিত্রা নদীর তীরে অবস্থিত ক্লিনিকটির মূল ফটকে তালা ঝুলছে। ভবনের ভেতর ও বারান্দায় ধুলাবালি জমে আছে, ছাদে মাকড়সার জাল এবং চারপাশে আগাছা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় স্থাপনাটির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

স্থানীয়রা জানান, নির্মাণের পর কিছুদিন বিদ্যুৎ সংযোগ থাকলেও বর্তমানে তা বিচ্ছিন্ন। মাঝেমধ্যে পরিষ্কার করা হলেও ক্লিনিকটি চালু না থাকায় কোনো ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে না।

পাইকপাড়া গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, ক্লিনিকটি চালু হলে এলাকাবাসী সহজেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেতেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, একটি কমিউনিটি ক্লিনিক চালাতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারী এই তিনটি পদ প্রয়োজন। তবে জনবল সংকটের কারণে ক্লিনিকটি চালু করা সম্ভব হচ্ছে না।

দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বিষয়টি একাধিকবার উপজেলা সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে এবং দ্রুত চালুর জন্য আবারও উদ্যোগ নেওয়া হবে।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষ বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক জানান, ভবন নির্মাণ শেষে তা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে; এখন এটি চালুর দায়িত্ব তাদের।

দীর্ঘদিন ধরে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং দ্রুত ক্লিনিকটি চালুর দাবি জোরালো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X