সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
টেলিগ্রামে চাকরির বিজ্ঞাপনের ফাঁদ

যশোরে স্কুলছাত্রের কাছ থেকে হাতিয়ে নেওয়া হলো আড়াই লাখ টাকা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম
ছবি-প্রতীকী

অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে চাকরির বিজ্ঞাপন দিয়ে এক স্কুলছাত্রের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় যশোর আদালতে একটি মামলা হয়েছে। যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মহসিন আলীর স্ত্রী লিপি নাজনীন বুধবার মামলাটি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, যশোরকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, নাজমুন্নাহার, পূর্ণতা অমিও, ইয়াসিন আরাফাত, সাইফুল এবং বাসু হাওলাদার। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ আইডিতে এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে যে নাম ব্যবহার করা হয়েছে, সেই নামই আসামির তালিকায় দেওয়া হয়েছে। লিপি নাজনীন অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তার ছেলে ফাহিম আহমেদ একজন স্কুলছাত্র। এ বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

গত ২৫ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে “অমিও ট্রাভেল” নামক একটি আইডিতে চাকরির বিজ্ঞপ্তি দেখে। এরপর নাজমুন্নাহারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। কথা বলার এক পর্যায়ে তাকে জানানো হয়, বিদেশগামী প্রবাসীদের বিমানের টিকিট ক্রয় করে তা বিক্রি করা হয় এবং এতে অনেক লাভ করা যায়। এর জন্য ২ লাখ টাকা বিনিয়োগ করতে হবে এবং লাভসহ বিনিয়োগের টাকা ফেরত দেওয়া হবে। তাদের কথায় বিশ্বাস করে ফাহিম আহমেদ অভিযুক্তদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে গত ২৮ নভেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে ২ লাখ ২৯ হাজার ২৯০ টাকা প্রদান করে। সর্বশেষ টাকা দেওয়ার পর দেখা যায়, হোয়াটসঅ্যাপ আইডিটি বন্ধ রয়েছে। ফোন করলেও তারা ফোন রিসিভ করে না।

গত ১৫ ফেব্রুয়ারি এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পুলিশের পরামর্শে তিনি বুধবার আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X