সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বৈরী আবহাওয়া নিয়ে শংকায় কৃষক

মণিরামপুরে এক মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম
বৈরী আবহাওয়া বেশি থাকায় কাজের জন্য সকাল ও বিকাল টাইমকেই বেছে নিচ্ছে কৃষকরা ¦ ছবি: জাহাঙ্গীর আলম

চলছে বৈশাখ মাস, মাঠে মাঠে বোরো ধান কাটার ধূম পড়েছে। কিন্তু একদিকে শ্রমিক সংকট, তারপর বৈরী আবহাওয়ার কারনে আকাশে কখনো কালো মেঘ। মাঝে মাঝে ঝড়-বৃষ্টি, আবার ঝকঝকে পরিষ্কার।

এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট ও অনুকূল আবহাওয়া নিয়ে শংকায় রয়েছেন কৃষক। আর শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার মধ্যে ধান (ফসল) কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন যশোরের মণিরামপুর উপজেলার বোরো চাষীরা। একপ্রকার শ্রমিক সংকটে বৈরী আবহাওয়ার সময় মিলিয়ে চাষীদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। তারপরেও এক মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক।

কৃষকের সাথে ধান কাটছেন এমপি গাজী এনামুল হক ¦ ছবি: জাহাঙ্গীর আলম

উপজেলা ব্যাপী বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন মাঠে কৃষকরা কেউ ধান কাটছে, কেউ বাঁধছে। আবার কেউ পরিবহন করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। অনেকে আবার ধান কেটে মাঠেই সারছেন মাড়াই এর কাজ। এ কাজে পুরুষের পাশাপাশি আছে নারীরাও।

ধান চাষীরা শ্রমিক সংকটের কারনে বেশী দামে শ্রমিকের মজুরী দিয়ে ফসল ঘরে তুলতে বাধ্য হচ্ছে ¦ ছবি: জাহাঙ্গীর আলম

বৈরী আবহাওয়া বেশি থাকায় কাজের জন্য সকাল ও বিকাল টাইমকেই বেছে নিচ্ছে কৃষকরা। উপজেলার বালিধা গ্রামের সাংবাদিক সানোয়ার হোসেন তিতু জানান, আড়াই বিঘা জমিতে ধান লাগিয়েছি, পোকাই কেটে দেওয়ার পরও ফসল অনেক ভালো হয়েছে। তবে শ্রমিকের ধান কাটার যে মূল্য তাতে এক মণ ধানেও একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর কারণে ধান ঘরে তুলতে মোট চাষকৃত ধানের এক-তৃতীয়াংশ শ্রমিকের পিছনে ব্যয় হচ্ছে।

ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত যশোরের মণিরামপুর উপজেলার বোরো চাষীরা ¦ ছবি: জাহাঙ্গীর আলম

দত্তকোনা গ্রামের কৃষক মিন্টু জানান, এই বছরে বোরো ধানের মৌসুমে ২একর জমিতে ধান রোপন করেছি। পরিবেশ অনুকুলে থাকলে দায় দেনা পরিশোধ করে পরিবারের ভরণপোষণের পাশাপাশি নিজের আর্থিক যোগান দিতে সক্ষম হব।

এছাড়াও হাসাডাঙ্গা গ্রামের আরশাফ আলী ও আমিনপুর গ্রামের মশিয়ার রহমানসহ আরো অনেক প্রান্তিক চাষীর সাথে কথা বলে জানাযায় গত বছর শ্রমিকের দৈনিক মজুরী ছিলো ৭/৮ শত টাকা। কিন্তু এ বছর ১১/১২০০ টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তার পরেও এবার কৃষকরা ধানের দর বাজার মূল্য ভালো পাচ্ছে না।

এলাকার বোরো ধান চাষীরা শ্রমিক সংকটের কারনে বেশী দামে শ্রমিকের মজুরী দিয়ে ফসল ঘরে তুলতে বাধ্য হচ্ছে। যার কারনে কৃষকরা এবার বোরো ধান চাষ করে অনেকেই ক্ষতির সম্মূখীন হচ্ছে।

ধান কেটে সারছেন মাড়াইয়ের কাজ  ¦ ছবি: জাহাঙ্গীর আলম

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২৭ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও একই ছিল। সব কিছু অনুকুলে থাকলে প্রায় ১৬ হাজার ২শ' ৬০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। তারপরেও শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার আশংকায় দ্রুত কৃষকের ধান ঘরে তুলতে সব শ্রেনি-পেশার মানুষকে কৃষকের পাশে দাঁড়াতে উৎসাহ প্রদান করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X