সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার, কেশবপুর ব্যুরো
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
যশোরের কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন।

যশোরের কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে কেশবপুর নাগরিক সমাজ এ শোকসভার আয়োজন করে।

নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন কুমার মন্ডল।

যশোরের কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের শোকসভায় মরহুমের বড় মেয়ে আলিফা জামান এশা তার বাবার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহেনেওয়াজ, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা।

যশোরের কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের শোকসভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।

আরও বক্তব্য রাখেন মরহুমের ছোটভাই জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মিলন মিত্র, কবি খসরু পারভেজ, কবি ও আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন ও জয়দেব চক্রবর্তী, প্যাথলজিস্ট আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, শিক্ষক ও শিল্পী উজ্জ্বল ব্যানার্জী,কৃষক নেতা মফিজুর রহমান নান্নু, কবি মাসুদা বেগম বিউটি, পলাশ সিংহ, নিমাই চাঁদ নন্দন প্রমুখ। শোকসভায় মরহুমের বড় মেয়ে আলিফা জামান এশা তার বাবার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। এছাড়া প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা প্রেরিত শোকবার্তা পাঠ করেন অনুপম মোদক। শোক সভায় মরহুমের মমতাময়ী মা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত কেশবপুরের কৃতিসন্তান মানবিক ডাক্তার খ্যাত কামরুজ্জামান (৫২) নিউমোনিয়া জনিত অসুস্থতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল সকালে ইন্তেকাল করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X