সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম
আহত আশিকুজ্জামান । ছবি : গ্রামের কাগজ

যশোরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আশিকুজ্জামান নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াদুল হক মিল্টনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আশিকুজ্জামান যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল গ্রামের বাসিন্দা। তিনি কোতয়ালী থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, রিয়াদুল হক মিল্টন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জুয়া পরিচালনা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার এসব কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রায় দুই মাস আগে ভূমিহীন সমীর মিয়ার জন্য স্থানীয় কয়েকজন যুবক মিলে একটি বাথরুম নির্মাণে সহযোগিতা করেন। এ সময় ওই জমি থেকে সমীর মিয়াকে উচ্ছেদের চেষ্টা করেন রিয়াদুল হক মিল্টন। এতে আশিকুজ্জামান ও তার সহযোগীরা বাধা দিলে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

আশিকুজ্জামান অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে জঙ্গলবাধাল স্কুল মাঠ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এ সময় প্রথমে তাকে মারধর করা হয় এবং পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় রিয়াদুল হক মিল্টন, রশিদ, মামুন, বেলায়েত ও আকরামের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরাও জড়িত ছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কাজী বাবুল বলেন, 'একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X