মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

জাতীয় আইনগত সহায়তা দিবসে যশোরে বর্ণাঢ্য আয়োজন

এক বছরে লিগ্যাল এইডে ৩৪৮ বিরোধ মীমাংসা, ৯১৩ জন পেলেন আইনি সহায়তা
কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম
জাতীয় আইনগত সহায়তা দিবসে যশোরে বর্ণাঢ্য আয়োজন

যশোরে এক বছরে লিগ্যাল এইডের মাধ্যমে ৯১৩ জনকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১ হাজার ২২০ জনকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। একই সময়ে আদালতে মামলা দায়ের না করে, আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ৩৪৮টি বিরোধ মীমাংসা করেছে জেলা লিগ্যাল এইড কমিটি।

মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। দিবসটি উপলক্ষে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি, যশোর বিভিন্ন কর্মসূচি পালন করে। স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ নিশাত সুলতানা।

আদালত সূত্র জানায়, সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কবুতর ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাহমুদা খানম। উদ্বোধন শেষে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের উকিল বার মোড় ও দড়াটানা হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে বিচারক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আইনি সহায়তা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাধারণ ও দুস্থ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম একটি বৈপ্লবিক পদক্ষেপ। লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এখন প্রান্তিক মানুষ বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুযোগ পাচ্ছেন, যা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আরও বলেন, আইনি বিরোধ আদালতে না নিয়ে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা গেলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতাউর রহমান, স্পেশাল জেলা জজ এস.এম. নুরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক এম.এ. গফুর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম, ব্লাস্ট যশোরের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ন কবির। বিচারপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সেলিনা আক্তার তুলি। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পক্ষ থেকে যশোরের জাবির ট্র্যাজেডিতে নিহত সোহানুর রহমান শিহাবের মা বক্তব্য দেন। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল জজ চয়ন বালা ও সিভিল জজ বৈশাখী রানী কর্মকার।

অনুষ্ঠানে আরও জানানো হয়, গত এক বছরে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ মীমাংসার ফলে ১৫ কোটি ৫০ লাখ ৬ হাজার ৩০০ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ২৪৮টি উঠান বৈঠক, প্রচারণা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গত বছরে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছে পুরুষ ক্যাটাগরিতে হাবিবুর রহমান ও নারী ক্যাটাগরিতে কামরুন নাহার কনা। অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X