সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতা নাসিরের ওপর হামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে নাসির উদ্দিন নামে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাসির উদ্দিন উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর গ্রামের বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার আওয়ামী লীগ নেতা শামসুদ্দিনের ছেলে আবু তালেবের সঙ্গে তার বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে দারাতলা মাঠে কাজ করার সময় আবু তালেব অতর্কিতভাবে নাসির উদ্দিনের ওপর হামলা চালান।

হামলার সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হামলাকারীর কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করেন। তবে অভিযুক্ত আবু তালেব ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আহত নাসির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X