সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নৈতিক শিক্ষা ছাড়া উন্নয়ন অসম্ভব: এমপি গোলাম রসুল

ফরিদুজ্জামান, খাজুরা (যশোর) থেকে
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল

জাতিকে উন্নত করতে হলে নৈতিক শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, সরকারের অর্থ ও জনগণের ভ্যাটের টাকায় শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে দেশ-বিদেশে চাকরি করছে। তাই দেশের প্রতি এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের সভাপতি ও সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক গোপীকান্ত সরকার, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, গভর্নিং বডির সদস্য কাজী কামরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X