সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম
যশোরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

যশোরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।

জেলা শহর ও আশপাশের কেন্দ্রগুলোতে মোট ৭ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যশোর সরকারি এম এম কলেজসহ অন্যান্য কেন্দ্রগুলোতে সার্বিকভাবে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রবেশপত্র যাচাই, আসন বিন্যাস, প্রশ্নপত্র বিতরণ এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হয়। ফলে পুরো পরীক্ষা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

পরীক্ষাকেন্দ্রগুলোতে বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তারা পরীক্ষার্থীদের জন্য পানি, শরবত, স্যালাইন ও কলম সরবরাহের পাশাপাশি আসন খুঁজে দেওয়া, তথ্য সহায়তা এবং মোটরসাইকেল সার্ভিসের ব্যবস্থা করে।

কেন্দ্রভিত্তিক তথ্যে জানা যায়, মানবিক বিভাগে যশোর সরকারি এম এম কলেজে ১,৭২৬ জন, আব্দুল রাজ্জাক কলেজে ৮৯৩ জন, মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে ৩৬০ জন, সরকারি বালিকা বিদ্যালয়ে ৪৬১ জন এবং যশোর জেলা স্কুলে ৯৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এছাড়া বিজ্ঞান বিভাগেও বিভিন্ন কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এম এম কলেজ ছিল প্রধান কেন্দ্র এবং এর অধীনে আরও চারটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X