সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ‘স্পাইডার শামীম’ আবারও ডিবির হাতে আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম
যশোরের চিহ্নিত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’-কে ফের আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: গ্রামের কাগজ

যশোরের চিহ্নিত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’-কে ফের আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক শামীম শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি শহরের কাজীপাড়ার নুসরাত নাজনীন অসুস্থতার কারণে ঢাকায় যান। তিনি ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাসায় ফিরে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই রাতেই ‘স্পাইডার শামীম’ কৌশলে ঘরে প্রবেশ করে চুরি করে নিয়ে যায় এক জোড়া সোনার চেইন, এক জোড়া কানের দুল, ছয়টি আংটি, একটি রুপার ব্রেসলেট, একটি রুপার আংটি এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা। এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নুসরাত নাজনীন।

তদন্ত কর্মকর্তা ডিবির এসআই অলোক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শামীমকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি জোড়া চেইন ও একটি জোড়া কানের দুল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২ লাখ ৩৬ হাজার ৮৯৭ টাকা। তিনি আরও জানান, শামীম একজন পরিচিত অপরাধী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অতীতেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X