সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু

অমারেশ বিশ্বাস, ঝাঁপা (মনিরামপুর)
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম
যশোরের মণিরামপুরে ধান বহনের কাজ করার সময় মান্নান শেখ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মণিরামপুর উপজেলার ঝাঁপা এলাকায় ধান বহনের সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে হানুয়ার মাঠে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শ্রমিকের নাম মান্নান শেখ (৫০)। তিনি চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সেদিনও তিনি শ্রমিক হিসেবে ধান বহনের কাজে অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কোমলপুর গ্রামের মহালদার পাড়ার বাসিন্দা সামাদ হোসেন তার জমির পাকা ধান ঘরে তোলার জন্য রাজগঞ্জ বাজার থেকে চারজন শ্রমিককে মজুরির ভিত্তিতে নিয়ে আসেন। ভোর থেকেই তারা মাঠে কাজ শুরু করেন। তীব্র গরমের মধ্যেও তারা নিরবচ্ছিন্নভাবে ধান বহনের কাজ চালিয়ে যাচ্ছিলেন।

সকাল আনুমানিক ১০টার দিকে জমির মালিক সামাদ হোসেন শ্রমিকদের বিশ্রাম ও খাবারের জন্য বিরতি নেওয়ার পরামর্শ দেন। তবে শ্রমিকরা আরও এক দফা ধান বহন করে পরে বিশ্রাম নেবেন বলে জানান। এরপর তারা আবার কাজে লেগে পড়েন।

কাজের একপর্যায়ে ধান বহনের সময় একটি ধানের আটি পথের মাঝখানে থাকা সীমানা খুঁটির সঙ্গে আটকে যায়। এতে ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মান্নান শেখ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তার কাছে ছুটে গেলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহকর্মী শ্রমিক মোস্তফা হোসেন, রফিকুল ইসলাম ও করিম মোল্লা জানান, প্রচণ্ড গরমে কাজ করার ফলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে তাদের ধারণা। তাদের মতে, দীর্ঘ সময় রোদে কাজ করা ও শারীরিক চাপের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয়দের ধারণা, এটি হিট স্ট্রোকজনিত মৃত্যু হতে পারে। এলাকাবাসী করিম গাজী বলেন, প্রচণ্ড গরমে মাঠে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান বলে আমরা মনে করছি।

ঘটনার খবর পেয়ে সকাল প্রায় ১১টার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে তার মরদেহ নিজ গ্রামে নিয়ে যান। পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা শ্রমিকদের নিরাপত্তা ও তীব্র গরমে কাজের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X