সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর ইনস্টিটিউটের ভোটগ্রহণ চলছে, জমজমাট লড়াই ৪২ প্রার্থীর

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম
যশোর ইনস্টিটিউটের ভোটগ্রহণ চলছে, জমজমাট লড়াই ৪২ প্রার্থীর

ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট-এর ত্রিবার্ষিক নির্বাচন আজ শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ প্রায় ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ইনস্টিটিউট প্রাঙ্গণে। নির্ধারিত সময় অনুযায়ী ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুইটি প্যানেল থেকে ৪০ জন এবং স্বতন্ত্র হিসেবে রয়েছেন ২ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৯ জন।

নির্বাচনে এজেডএম সালেক স্বপনের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ (ব্যালট ১-২০) এবং আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ (ব্যালট ২১-৪০) প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ভোট শুরুর আগেই প্রচারণা ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সরাসরি প্রচারণা শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যম, এসএমএস ও ফোনকলের মাধ্যমে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালান প্রার্থীরা।

ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট। তারা যোগ্য প্রার্থী বেছে নিতে সচেষ্ট। দুই প্যানেলের নেতারাই জয়ের ব্যাপারে আশাবাদী। প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সার্বিকভাবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও শেষ পর্যন্ত কে বিজয়ী হবে তা জানতে অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণার জন্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X