সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঝিকরগাছায় বিএনপি'র প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম
ঝিকরগাছা উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের জরুরী বৈঠক

আগামী ২৭এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২এপ্রিল)সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সাবেক নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। বৈঠক শেষে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে যশোর জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এমপির বিশেষ নির্দেশনায় আজকের এই জরুরী বৈঠক। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী যশোর টাউন হল ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে তিনি শার্শার যদুনাথপুর ঐতিহাসিক জিয়াখালের পুনর্খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এছাড়া আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক জ্যেষ্ঠ নেতা মর্তোজা এলাহি টিপু। উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এই বৈঠকে বিশেষ আলোচক ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন। অন্যান্যদের মধ্যে সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সিনিয়র সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সুচির সকল কর্মসূচি সফল বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরার মাধ্যমে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

X