সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম
যশোরে স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আদালতে মামলা

যশোরে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে চাঁদা দাবির অভিযোগে স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য অভয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, অভয়নগরের নওপাড়া স্টেশন বাজার এলাকার মেহেদী হাসান এবং তার প্রেমিকা খুলনার ফুলতলার গুগ্মীপাশা এলাকার মোহাম্মদ আলীর মেয়ে শামীমা আক্তার রূপা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর আসামি মেহেদী হাসান গুয়াখোলা গ্রামে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি স্ত্রীর কাছে যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ ঘটনায় তার স্ত্রী যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি রূপা নিজেকে মেহেদী হাসানের প্রেমিকা দাবি করে তার স্ত্রীকে ফোন করে মামলা তুলে নিতে হুমকি দেন।

মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তারা স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর রূপা ‘তারা’ নামে একটি ফেসবুক আইডি থেকে মেহেদী ও তার স্ত্রীর কিছু অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

পরবর্তীতে রূপাকে ফোন করে ছবি মুছে ফেলার অনুরোধ করা হলে তিনি ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রূপা ওই ছবি ভুক্তভোগীর আত্মীয়স্বজনের কাছেও পাঠিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেন।

পরবর্তীতে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে ভুক্তভোগী নারী আদালতে পর্নোগ্রাফি আইনে এ মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X