সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে র‍্যাবের পৃথক অভিযানে দেড় লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম
যশোরে র‍্যাবের পৃথক অভিযানে দেড় লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

যশোরের উপশহর পার্ক সংলগ্ন হিরা প্লাস্টিক কারখানা ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় বুধবার দুপুরে অভিযান চালিয়েছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় কেমিক্যাল কারখানা দুটির ভেতরে ঢুকে দেখা যায়, প্রচুর পরিমাণ ভেজাল কেমিক্যাল ও উৎপাদিত পণ্য। এছাড়া হিরা প্লাস্টিক কারখানার আড়ালে তৈরি হচ্ছিল নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার ও সাহা সুপার ভিম বার সাবান।

পরে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হিরা প্লাস্টিক কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা এবং মালিক আব্দুল বারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইভাবে নানা অসঙ্গতির কারণে আরএসওয়াই কেমিক্যাল কারখানার মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আরও উপস্থিত ছিলেন বিএসটিআই ও পুলিশ সদস্যরা। এছাড়াও প্রতিষ্ঠানের কাঁচামাল জব্দ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X