সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার মুকুলের একমাত্র মেয়ের মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি-প্রতীকী

গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার আবুল বাশার মুকুলের একমাত্র মেয়ে মাহিয়া সুলতানা (২৫) এর অকাল মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ বছর বয়সী এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল বাশার মুকুল জানান, মাহিয়া প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন, যা তারা অনেক দেরিতে জানতে পারেন। তাকে যশোর ও ঢাকার বিভিন্ন চিকিৎসকের কাছে দেখানো হয়। কয়েকদিন ধরে তার বমির প্রবণতা বাড়তে থাকে। মঙ্গলবার সকালে তিনি কিছুটা সুস্থ বোধ করলেও দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেলের দিকে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।

পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, সেদিন রাতেই তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তা আর সম্ভব হয়নি।

বুধবার জোহরের নামাজের পর বি ব্লক জামে মসজিদে জানাজা শেষে ঘোপ কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। আবুল বাশার মুকুলের মেয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনসহ গ্রামেরকাগজ পরিবার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X