সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে অবৈধভাবে কীটনাশক ও সার মজুত, লাখ টাকা জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
যশোরে অবৈধভাবে কীটনাশক ও সার মজুত, লাখ টাকা জরিমানা

যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বাড়িতে র‍্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে অভিযান চালায়।

যশোর সদরের চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত ও প্যাকেটজাতের অভিযোগ।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। অভিযুক্ত ব্যবসায়ী হাবিবউল্লাহ খান, তিনি স্থানীয় সাইদুল ইসলামের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, হাবিবউল্লাহ খান প্রায় ৩৫ বছর ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে গত তিন বছর ধরে তার লাইসেন্স নবায়ন করা হয়নি। অভিযানের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য উদ্ধার করা হয়। এছাড়া কোনো অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণও পায় ভ্রাম্যমাণ আদালত।

যশোর সদরের চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত ও প্যাকেটজাতের অভিযোগ।

এসব অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান তাকে এক লাখ টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা এবং র‍্যাবের একটি দল উপস্থিত ছিলেন।

যশোর সদরের চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত ও প্যাকেটজাতের অভিযোগ।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার জানান, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X