সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাওনা টাকা চাইতেই হকারকে হত্যার হুমকি, যশোরে মিনিস্টার শোরুমের সাবেক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম
পাওনা টাকা চাইতেই হকারকে হত্যার হুমকি, যশোরে মিনিস্টার শোরুমের সাবেক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ

পত্রিকা বিক্রির পাওনা টাকা চাওয়ায় হকারকে প্রাণনাশের হুমকির অভিযোগে যশোরের মিনিস্টার শো-রুমের সাবেক ম্যানেজার আবুল বাশারের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। শনিবার হকার আজিবর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় এ অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আজিবর রহমান দীর্ঘ বছর ধরে যশোর শহরে পত্রিকা বিলি করে জীবিকা নির্বাহ করেন। এরই ধারাবাহিকতায় তিনি যশোর শহরের মিনিস্টার শো-রুমে নিয়মিত পত্রিকা দিতেন। শো-রুম কর্তৃপক্ষের কাছে ৩,৫০৩ টাকা পাওনা ছিল হকার আজিবরের। এর মধ্যে ম্যানেজার আবুল বাশার চাকরিচ্যুত হন। আজিবর পাওনা টাকার জন্য সাবেক ম্যানেজার আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করলে তিনি শো-রুমের নতুন ম্যানেজারের কাছে টাকা চাইতে বলেন। হকার আজিবর শো-রুমের নতুন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বকেয়া টাকা দিতে পারবেন না বলে জানান এবং আবুল বাশারের কাছ থেকে আদায় করতে বলেন। আজিবর আবুল বাশারকে ফোন দিয়ে পাওনা টাকা চাইলে তিনি টাকা দেবেন না বলে ফোন কেটে দেন।

এরপর আজিবর রহমানের ফোনে কল দিয়ে এসআই সাইফুল নামে এক ব্যক্তি তাকে টাকা চাইলে খুন করে গুম করে দেওয়ার হুমকি দেন। আজিবর পরে ফোন নম্বরটির খোঁজখবর নিয়ে জানতে পারেন, এসআই সাইফুল নামে পরিচয় দেওয়া ব্যক্তিটি চৌরাস্তার গ্লোবাল মার্ট শো-রুমের একজন সেলসম্যান। ১৩ এপ্রিল ওই ব্যক্তির সঙ্গে দেখা করলে তিনি আজিবরকে খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এরপর আবুল বাশার বিভিন্ন সময় বিভিন্ন লোক দিয়ে আজিবরকে ফোন করে খুন-জখমের হুমকি দিচ্ছেন। হকার আজিবর বর্তমানে দেনাদারের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় এ অভিযোগে উল্লেখ করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X