সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ভ্যানচালক হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম
যশোরে ভ্যানচালক হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোরের অভয়নগরের নওয়াপাড়ার ভ্যানচালক মিলন শেখ হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজীদ মোল্লা।

অভিযুক্তরা হলেন, অভয়নগরের বাশুয়াড়ি গ্রামের কেরামত মোল্লার ছেলে আশানুর মোল্লা, মৃত হাকিম শেখের ছেলে লিটন শেখ, কোদলা পশ্চিমপাড়ার তরিকুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন এবং খুলনার ফুলতলার পয়গ্রামের ধীরেন ঠাকুরের ছেলে সঞ্জয় ঠাকুর।

মামলার অভিযোগে জানা গেছে, মিলন শেখ ও তার পিতা নওয়াপাড়া শহরে ভ্যান-রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২৫ সালের ১১ আগস্ট রাতে মিলন শেখ তার ইজি রিকশা নিয়ে নওয়াপাড়া শহরে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে মিলন বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্বজনেরা জানতে পারেন, শংকরপাশা গ্রামের বিলপাড়গামী কাঁচা রাস্তায় একটি গাছের সঙ্গে মিলনের মরদেহ ঝুলানো অবস্থায় রয়েছে। স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিলনের লাশ শনাক্ত করেন। অপরিচিত দুর্বৃত্তরা মিলন শেখকে হত্যা করে তার ইজি ভ্যানটি নিয়ে যায়। এ ঘটনার পরদিন নিহত মিলনের পিতা আবুল কাশেম শেখ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকালে আটক বিল্লাল হোসেনের স্বীকারোক্তিতে তার ঘরের মেঝের মাটির নিচ থেকে মিলন শেখের ইজি ভ্যানের খোলা যন্ত্রাংশ পাওয়া যায়। ব্যাটারি পাওয়া যায় আশানুরের দেওয়া তথ্যের ভিত্তিতে। আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় ওই চার জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ৪ জনকে আটক দেখানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X