সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বর্ণাঢ্য আয়োজনে প্রাণের উচ্ছ্বাস

গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের বনভোজন ও প্রতিষ্ঠা বার্ষিকী 

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন এবং যুগ্ম সম্পাদক আঞ্জুমানারা খাতুন। ছবি : গ্রামের কাগজ

বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে গ্রামের কাগজের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বনভোজন করেছে মফস্বল সাংবাদিক ফোরাম। শুক্রবার যশোরের রামনগর পিকনিক কর্নারে দিনব্যাপি এ আয়োজন করে মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যরা ।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা, উপজেলাসহ গুরুত্বপূর্ণ এলাকায় কর্মরত গ্রামের কাগজের সাংবাদিকবৃন্দ মিলিত হন এই প্রাণের উৎসবে। দিনভর নানা আয়োজনে হাসি আনন্দ আর প্রাণের উচ্ছ্বাসে তারা মেতে ওঠেন। কর্মসূচির মধ্যে ছিল, গ্রামের কাগজের প্রয়াত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনাসভা, সাংবাদিকদের সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সমগ্র আয়োজনে গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। আর অনুষ্ঠানের মধ্যমনি হয়ে ছিলেন কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও যুগ্ম সম্পাদক আঞ্জুমানারা খাতুন।

শুক্রবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা, উপজেলাসহ বিভিন্ন এলাকায় কর্মরত গ্রামের কাগজের সাংবাদিকবৃন্দ এসে সমবেত হন যশোরের রামনগর পিকনিক কর্নারে। একপর্যায়ে পিকনিক কর্নার সাংবাদিক প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়। সকাল ১০ টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন গ্রামের কাগজের সাংবাদিকরা।

দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন এবং যুগ্ম সম্পাদক আঞ্জুমানারা খাতুন। দুপুরে মধ্যাহ্নভোজের পর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন মফস্বল সংবাদিক ফোরামের সভাপতি চন্দন দাস। অনুষ্ঠানের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন।

সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন, উপদেষ্টা আব্দুর রহমান, আকবর কবীর ও এস এম রেজাউল ইসলাম। উপস্থিত ছিলেন সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু ও শাহজাহান খান সাজু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক তারিম আহমেদ ইমন, প্রচার সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তাওহীদ হাসান উসামা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম রেজা, নির্বাহী সদস্য আহমেদ সাগর ও অরিন্দম দেবনাথসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে ক্রেস্ট প্রদান করেন সম্পাদক মবিনুল ইসলাম মবিন। একই সাথে গ্রামের কাগজ এগিয়ে যাওয়ায় সহযোগিতা করায় কয়েকজন প্রতিনিধিকে পুরস্কৃত করেন সম্পাদক। সবশেষে শুভেচ্ছা কুপনের ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার জিতে নেন কেশবপুরের মঙ্গলকোটের সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X