সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবিতে নেতৃত্বে পরিবর্তন, নতুন উপাচার্য ইয়ারুল কবীর

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. ইয়ারুল কবীর। ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রশাসনিক পর্যায়ে বড় পরিবর্তন এসেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান উপাচার্য ড. মো. আব্দুল মজিদ-কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. মো. ইয়ারুল কবীর-কে।

অব্যাহতির প্রজ্ঞাপন জারির সময় ড. আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) আয়োজিত একটি সেমিনারে সভাপতিত্ব করছিলেন। একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠান চলাকালীনই তার অব্যাহতির খবর ছড়িয়ে পড়লে সেখানে তাৎক্ষণিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সংক্ষেপে বলেন, “আমি একটি প্রোগ্রামে আছি।”

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে তার পূর্বের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর-কে যবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমমানের বেতন-ভাতা পাবেন এবং তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আশা, একজন খ্যাতিমান গবেষক হিসেবে ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে যবিপ্রবির শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X