সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে মাঠে নামছে সেনাবাহিনী

ভোজ্যতেলের মজুতদারি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন
এস. এম. আরিফ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম
যশোরে মাঠে নামছে সেনাবাহিনী

সিন্ডিকেটের কারসাজিতে অস্থির ভোজ্যতেলের বাজার। বাজারে তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। বাড়তি দামে বিক্রির আশায় চারদিকে সয়াবিন তেলের মজুত শুরু হয়েছে। এতে বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বাধ্য হয়ে খোলা তেল কিনতে হচ্ছে বেশি দামে। খোলা সয়াবিন তেল দাম বাড়িয়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

তবে তেল নিয়ে তেলেসমাতি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে যশোর জেলা প্রশাসন। অবৈধ মজুতের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান। আজ থেকে মাঠে নামবে সেনাবাহিনী। সাথে থাকবে র‌্যাব ও বিজিবি। আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার সকালে কালেক্টরেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমনকে নিরাপদ, নির্বিঘ্ন ও সফল করতে নিñিদ্র নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

জ্বালানী তেলের কৃত্রিম সংকট মোকাবেলায় তেলপাম্পে মোটর সাইকেল প্রতি ৩ লিটারের বেশি তেল মজুত না করা ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যাতিরেকে তেল সরবরাহ না করতে নির্দেশনা প্রদান করেন। মজুতের উদ্দেশ্য তেল নিতে এলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালেক্টরেট সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভায় সড়ক ও ফুটপাতে অবৈধ দখল ও নির্মাণসহ বিভিন্ন সামগ্রী রাখার বিরুদ্ধে আজ থেকে অভিযানের কথা জানানো হয়। সভায় বিগত মাসের অপরাধ চিত্রের তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত মূল্য ১৯৫ টাকা ও ৫ লিটার ৯৫৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা। তবে এই দামে কোথাও মিলছে না ভোজ্যতেল। সম্প্রতি সয়াবিন তেলের নতুন দাম বেধে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মিল-মালিকদের এই সংগঠনটি চিঠিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা, ৫ লিটার ১ হাজার ২০ টাকা এবং খোলা সয়াবিন তেলে ১৮৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। অভিযোগ উঠেছে, সরকার এই মূল্য অনুমতি দেওয়ার আগেই নিজেরাই নতুন দাম কার্যকর করে নিয়েছে ব্যবসায়ীরা। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা শুরু করেছে সয়বিন তেল মজুদ। বোতলজাত ও খোলা দুটি তেলেরই সংকট তৈরী করা হচ্ছে। বেশি দাম দিয়েও অনেক জায়গায় মিলছেনা তেল। সরকারের পক্ষ থেকে দাম না বাড়ানোর নির্দেশনা থাকলেও তা মানছে না ব্যবসায়ীরা। জনদূর্ভোগ লাঘবে তাই মাঠে নামছে যৌথবাহিনী। যেখানে বাজারের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠে নামছে সেনাবাহিনী।

রোববার আইন শৃংখলা সভায় যশোরের ভোজ্যতেল ব্যবসায়ীদের তালিকাসহ অভিযানে সার্বিক সহায়তা চান সেনাবাহিনীর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মর্তুজা আলী। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করা হয়। এ সময় র‌্যাব-৬ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল নুরু অভিযানে তাদের সম্পৃক্ততার কথা ব্যক্ত করেন।

২৭ এপ্রিল যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। একইসাথে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন এবং বিকেলে যশোর ঈদগাহে দলীয় জনসভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর যশোর আগমনকে নিরাপদ, নির্বিঘ্ন ও সফল করতে নিñিদ্র নিরাপত্তাসহ সব ধরণের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর কোন জেলা সফর মানে সেখানে উন্নয়ন সাধিত হয়। তাই যশোরের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিতভাবে এই সফরকে সফল করতে হবে।

যশোরে জ্বালানী তেল নিয়ে সরকারের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ায় তেমন কোন সংকট পরিলক্ষিত না পাম্পে হলেও ব্যাপকহারে বেড়েছে মোটর সাইকেলের নিত্য লাইন। এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোরের জেলা কমান্ড্যান্ট সেফাউল হোসেন জানান মোটর সাইকেল চালকগণ তেল মজুতের নেশায় পাম্পে অহেতুক ভিড় করছেন। এর মধ্যে কেউ সংকটের আশংকায় ট্যাংকি ভরে বাড়িতে নিয়ে মজুত করে আবার পাম্পে আসছেন আবার অনেকে ট্যাংকি ভরে সেই তেল বোতলে ভরে বেশি দামে বিক্রি করছেন।

এ সমস্যা সমাধানে যশোরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, এখন থেকে পাম্পে কোন মোটরসাইকেল তেল নিতে এলে একবারে ৩ লিটারের বেশি কেউ নিতে পারবে না। একই সাথে তেল নেবার আগে তার ট্যাংকি চেক করা হবে। মজুতের উদ্দেশ্য তেল নিতে এলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবস্থা গ্রহণের সময় কারো কোন তদবির বা সুপারিশ না শোনার জন্য তিনি সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় সড়ক ও ফুটপাতে অবৈধ দখল ও নির্মাণসহ বিভিন্ন সামগ্রী রাখার বিরুদ্ধে আজ থেকে অভিযান, যানজট নিরসন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ৪৯ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মুজাহিদ, পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোরে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

X