সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে বিয়ের রাতেই লাশ হয়ে বাড়ি ফিরলেন সোহান, শোকে নিস্তব্ধ পাঁজিয়া

রায়হান জনি, পাঁজিয়া  (কেশবপুর) থেকে  :
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম
কেশবপুরে বিয়ের রাতেই লাশ হয়ে বাড়ি ফিরলেন সোহান, শোকে নিস্তব্ধ পাঁজিয়া

যে রাতে বিয়ে করতে যাবেন সেই রাতেই লাশ হয়ে বাড়ি ফিরলেন কেশবপুরের তরতাজা যুবক সোহান । তার মৃত্যুর খবরটি গ্রামের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে থেমে যায় বিয়ের আনন্দ । যে বাড়ি নববধূর আগমনের অপেক্ষা ছিল, সেই বাড়িতেই নেমে আসে হাহাকার আর কান্না । বিয়ের সব আয়োজন যেন মুহূর্তেই পরিণত হয় এক অসমাপ্ত জীবনের নিঃশব্দ সাক্ষীতে। যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া গ্রামের বাসিন্দা যুবদলনেতা সোহরাব হোসেনের একমাত্র সন্তান সোহান (২৮)। আকিজ গ্রুপে চাকরির সুবাদে থাকতেন কুষ্টিয়ায়। তার মা খুব অসুস্থ তাই পারিবারিক ভাবে মেয়ে পছন্দ করে তাকে বাড়িতে আসতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তার বিয়ের জন্য বিকেলে কনে পক্ষের লোকজনের তাদের বাড়িতে আসার কথা ছিল। সেই উপলক্ষে ওই দিন সকালে কুষ্টিয়া থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। শুক্রবার সকালে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সোহানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পাঁজিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান বলেন, একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার পরিবার। আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীরাও এই মর্মান্তিক এ ঘটনায় হতবাক হয়ে পড়েছেন। পাঁজিয়া গ্রামের বাসিন্দা হাচান গাজী বলেন, সকাল-সন্ধ্যা যে বাড়িতে বিয়ের প্রস্তুতির আনন্দ ছিল, সেখানে হঠাৎ করে এমন শোক নেমে আসবে, এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। ছেলেটা খুব নম্র ও ভদ্র ছিল। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাঁজিয়া এলাকার মানুষের চোখে-মুখে এখন শুধুই বেদনার ছাপ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X