সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
অভয়নগরে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে অবসরপ্রাপ্ত একজন স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করুণা কান্তি মণ্ডল যশোরের মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মণ্ডলের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০ টার দিকে সরদার মিল এলাকায় একজন বৃদ্ধ রেললাইনে হাঁটছিলেন। এ সময় যশোরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের ছেলে গৌর কান্তি মন্ডল জানান, তার বাবা মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসরগ্রহণের পর মানসিক রোগে আক্রান্ত হয়ে কয়েকবার নিখোঁজ হয়েছেন তিনি। শনিবার সকাল ৭ টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১২ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি বাবা মারা গেছেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় আঘাতপ্রাপ্ত বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান। এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০ টার দিকে যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X