সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে দুই কিশোর অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধরের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম
যশোরে দুই কিশোর অপহরণ করে মুক্তিপণ দাবি

যশোর শহরের রেলগেট এলাকায় দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং মারধরের অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরের পরিবার পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আবু তালেব (৫২) ও মৃত হায়দার আলীর ছেলে সুমন (৩২) তাদের অভিযোগে উল্লেখ করেন, গত ১০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ শেষে তাদের ছেলে জিহান (১৬) ও আব্দুর রহমান (১৫) বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

দুপুর আনুমানিক ২টার দিকে রেলগেট মডেল মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের পথরোধ করে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাদের রেলগেট পশ্চিম মাঠপাড়ার বিল্লালের মাঠ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় আটকে রাখা হয়।

অভিযোগে আরও বলা হয়, সেখানে দুই কিশোরকে খুনের হুমকি দিয়ে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একপর্যায়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের মোবাইল ফোন ব্যবহার করে তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ভবনে গিয়ে তাদের উদ্ধার করে। তবে পরিবারের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত দুই কিশোরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের পরিবার কোতয়ালী মডেল থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় শহরের রেলগেট এলাকার শাহিনের ছেলে ছাদি (২৩), জ্যোৎস্নার ছেলে শান্ত (২৩), আব্দুল মতিনের ছেলে আকাশ (২০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X