সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শার্শার ডিহিতে ব্রিজ ধস, অল্পের জন্য রক্ষা বালিভর্তি ট্রাক

নূর ইসলাম তরফদার,কাশিপুর(শার্শা) প্রতিনিধি:
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম
পাকশিয়া বাজার–রঘুনাথপুর সড়কের ব্রিজ ধস, যোগাযোগে বিঘ্ন। ছবি: প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজার থেকে রঘুনাথপুর পর্যন্ত চলমান পাঁকা সড়কের ব্রিজ ধসে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ,উদকন্ঠা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টার সময়ে বালিভর্তি একটি ১০ চাকার ট্রাক ব্রিজটির ওপর দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ করেই ব্রিজের ছাদ ধসে পড়ে। তবে সৌভাগ্যবশত ট্রাকটির সামনের অংশ ব্রিজ অতিক্রম করে সড়কের ওপর উঠে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

সরেজমিনে দেখা গেছে, রঘুনাথপুর মৌজায় অবস্থিত ব্রিজটির ছাদ ভেঙে নিচে তলানিতে পড়ে রয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় ৪০ বছর আগে ব্রিজটি নির্মিত হয়েছে। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন পেশাজীবি মানুষ, চাকুরীজীবী, কৃষক-শ্রমিক, দিনমজুর, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ অসংখ্য পথচারীর চলাচলে পথটি ব্যস্ত থাকে। কিন্তু ব্রিজটি ধসে পড়ায় বর্তমানে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে উপজেলা ইঞ্জিনিয়ার ছানা উল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনেছি এবং দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণের জন্য বাজেট অনুমোদন পূর্বক কাজ করা হবে বলে জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X