রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আকিজ সিটির নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা, মূলহোতা আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
আকিজ সিটির নামে ভুয়া অফার দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা আটক। ছবি: গ্রামের কাগজ

ফেসবুক পেজ ব্যবহার করে আকিজ সিটির নামে ভুয়া অফার দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে ডিবি পুলিশ। আটক মোস্তাক আহমেদ নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া গ্রামের ইসমাইল হোসেন মিনার ছেলে ।

মামলার সূত্র থেকে জানা যায়, যশোরের অভয়নগরের আকিজ সিটির সুনাম ক্ষুণ্ণ করতে এবং সাধারণ মানুষকে ঠকানোর উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র ফেসবুকে একটি পেজ খোলে। সেখানে ২৭২ পিসের ডিনার সেট মাত্র ৩,৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে বলে চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়। প্রতারক চক্রটি নিজেদের আকিজ সিটির কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টে ৫৫০ টাকা করে অগ্রিম নিয়ে অর্ডার কনফার্ম করে । এভাবে প্রায় ১,০২০ জন গ্রাহকের নিকট থেকে নকল অনলাইন ভাউচার প্রদান করে আনুমানিক ৫,৫০,০০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বিষয়টি নিয়ে আকিজ সিটির অ্যাডমিন অফিসার বাদী হয়ে অভয়নগর থানায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে করেন। মামলার তদন্তে আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবারসকাল সাড়ে ৯ টায় ডিবি যশোরের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম নড়াইলে অভিযান চালিয়ে মোস্তাক আহমেদকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

আটকের পর মোস্তাকের স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X