সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিরামপুরে মসজিদের ড্রয়ার ভেঙে ২১ হাজার টাকা চুরি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

যশোর শহরতলির বিরামপুর উত্তর পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের উন্নয়ন কাজের জন্য সংরক্ষিত প্রায় ২১ হাজারেরও বেশি নগদ টাকা ড্রয়ার ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের উন্নয়ন কাজের সুবিধার্থে সংগৃহীত টাকাগুলো মসজিদের ভেতরে একটি কাঠের ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। গত পরশু দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদের ভেতরে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে সব টাকা নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা ভেতরে ঢুকে ড্রয়ারের তালা ভাঙা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। খবরটি জানাজানি হলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি মাদক মামলায় সাজাপ্রাপ্ত চিহ্নিত এক মাদক ব্যবসায়ী জামিনে মুক্তি পাওয়ার পর এলাকায় আবারও মাদকের কারবার শুরু করেছে। এর ফলে এলাকায় বহিরাগত ও অপরিচিত মানুষের আনাগোনা বেড়েছে, যার প্রভাব পড়ছে জননিরাপত্তায়। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসী চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

মসজিদ কমিটির পক্ষ থেকে এ ঘটনায় গভীর নিন্দা জানানো হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে চোর শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা বলছেন, মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধ না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X