সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে মাদক সেবনের পর মাতলামি যুবকের জেল-জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম
যশোরের অভয়নগরে দণ্ডপ্রাপ্ত হাফিজুর খাঁ

যশোরের অভয়নগরে মাদক সেবনের পর মাতলামি করার দায়ে হাফিজুর খাঁ (৩৫) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাফিজুর খাঁ উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আজগার আলী খাঁ’র ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চেঙ্গুটিয়া বাজারের পাশে মাদকদ্রব্য গাঁজা সেবনের পর মাতলামি করার অপরাধে হাফিজুর খাঁ নামে এক যুবককে জেল-জরিমানা করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৫ (৫) ধারায় এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X