সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কবুতর মোরগ শিয়াল নিয়ে শোভাযাত্রায় প্রস্তুত চারুপীঠ

মিনা বিশ্বাস
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম
কবুতর মোরগ শিয়াল নিয়ে  শোভাযাত্রায় প্রস্তুত চারুপীঠ

স্মরণীয় এক যাত্রা শুরু হয়েছিল ৪১বছর আগে। দেশকালের গন্ডি পেরিয়ে সে জয়যাত্রা পেয়েছে আজ বিশ্বস্বীকৃতি। সময়টা ১৯৮৫ সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধিৎসু মনের এক শিক্ষার্থী যিনি সময়ের চেয়ে এক ধাপ আগে ভাবতে পারতেন। অত্যন্ত প্রগতিশীল ভাবনার সে তরুণ যশোরের কৃতি সন্তান চারুপীঠের অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম। ওই বছরে তিনি প্রথম মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেন। এরপর কেটে গেছে চার দশকের বেশি সময়। যে মঙ্গল শোভাযাত্রা এখন পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ। যা ছাড়া গোটা দেশের পহেলা বৈশাখ উদযাপন কল্পনার বাইরে। পহেলা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা দেশব্যাপী সাংস্কৃতিক অঙ্গনে সর্বাগ্রে স্থান পায়। মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার যশোরে প্রতি বছরই চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট ব্যতিক্রমী নানান আয়োজনে পহেলা বৈশাখের প্রস্তুতি নেয়। এবারেও তার ব্যতিক্রম নয়। চারুপীঠের স্বকীয়তায় তাকে পাইয়ে দিয়েছে ইউনেস্কোর বিশ্বস্বীকৃতি। তবে এবারে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা নয়, বৈশাখী শোভাযাত্রা নামে হতে যাচ্ছে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখের আনন্দ উদযাপন। ‘নিত্য নতুনের অমৃতধারা’ এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে চারুপীঠের বৈশাখী শোভাযাত্রা। এ আনন্দে শামিল হতে চারুপীঠের পোশাকে থাকছে না কোন নির্দিষ্ট ড্রেস কোড। যে যার মতো করে বর্ণিল সাজপোশাকে বৈশাখী আনন্দে মিলিত হবেন। নানান রঙের পোশাক, মুখোশ এবং মুকুটে সাজবেন চারুপীঠে শিল্পীরা। নানান রঙে ও ঢঙে পশু পাখির অবয়বে মুখোশ, মুকুট তৈরি হচ্ছে। মঙ্গল শোভাযাত্রার পথিকৃত প্রতিষ্ঠানটির বৈশাখী শোভাযাত্রায় এবারে দেশ ও বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দিতে রাখা হয়েছে শান্তির প্রতীক কবুতর। যুদ্ধ নয়, শান্তি এ বাণীই পৌঁছে দিতে চারুপীঠের এমন উদ্যোগ। কবুতর ছাড়াও এবারের শোভাযাত্রায় যুক্ত হচ্ছে বিশালাকৃতির মোরগ ও শিয়াল। নিমন্ত্রণপত্রে থাকছে ঐতিহ্যের ছোঁয়া। কাগজের কার্ডে পেইন্টিং এর নানান রঙের মিশেলে করা হয়েছে গ্রামীণ ঐতিহ্য মাটির হাড়ি। নানান রঙের নকশায় দৃষ্টিনন্দন সে কাগুজে পেইন্টিংয়ের কার্ডে অতিথিদের জানানো হবে বৈশাখী নিমন্ত্রণ। চারুপীঠের বৈশাখী অনুষ্ঠানে আরও থাকছে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। পহেলা বৈশাখের আগেরদিন ৩০ চৈত্র (১৩ এপ্রিল) বিকেল ৪টায় নিজ আঙিনায় এ অনুষ্ঠান দিয়েই শুরু হবে চারুপীঠের বৈশাখী আয়োজন। পহেলা বৈশাখে সকাল ৮টায় চারুপীঠ প্রাঙ্গণ থেকে শুরু হবে বৈশাখী পদচারণা। টাউন হল মাঠে সকাল সাড়ে আটটায় সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা শেষে চারুপীঠ প্রাঙ্গণে অতিথিদের আপ্যায়ন করা হবে। খাবারের তালিকায় থাকছে লুচি, নিরামিষ ও মিষ্টি। বৈশাখী প্রস্তুতির বিষয়ে চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, মঙ্গল শোভাযাত্রা আমাদের বাঙালির ঐতিহ্য, আনন্দ ও সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একটি উৎসব নয়, বরং আমাদের সম্মিলিত সংস্কৃতির প্রতীক। আমরা চাই, সকলের অংশগ্রহণে এবারের শোভাযাত্রা আরও বর্ণাঢ্য, সৃজনশীল ও প্রাণবন্ত হোক। সকলকে এবারের বৈশাখী শোভাযাত্রায় সম্পৃক্ত হয়ে এ ঐতিহ্যকে এগিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে চারুপীঠ অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম বলেন, ‘যুদ্ধ নয় শান্তি’ দেশ ও বিশ্বব্যাপী এ বার্তা ছড়িয়ে দিতে আমরা শান্তির প্রতীক পায়রাকে এবারের শোভাযাত্রায় যুক্ত করেছি। আরও থাকছে বিশালাকৃতির মোরগ, শিয়াল ও নকশীকাঁথার থিম নিয়ে লেখা ফেস্টুন। শোভাযাত্রার ভেতরে নাচ, গান ও অভিনয় থাকবে। এবারে ৪১ বছরে পর্দাপণ ঘটবে শোভাযাত্রার। সাংস্কৃতিক-সামাজিক সংগঠন সাধারণ মানুষ সবার উপস্থিতিতে একটি স্বার্থক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আমাদের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X