সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
প্রতীকী ছবি

যশোরের মণিরামপুরে জমি বিক্রিতে বাধা প্রদান এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার মামলাটি করেন ভুক্তভোগী উপজেলার বলিয়ানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

আসামিরা হলেন, বলিয়ানপুর গ্রামের মৃত মোহাম্মদ আকবার আলীর ছেলে ও জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং তার ভাই শাহজাহান সিরাজ। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে বিচারক পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, জাহাঙ্গীর আলম বলিয়ানপুর মৌজায় তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। পারিবারিক প্রয়োজনে তিনি ওই জমির মধ্য থেকে ১০ শতাংশ জমি বিক্রির জন্য ৫০ হাজার টাকা বায়না নেন। এরপর থেকে আসামিরা দাবি করেন, জমি বিক্রি করতে হলে ৫ শতাংশ টাকা তাদের দিতে হবে।

এর মধ্যে গত ৩ এপ্রিল সকালে আসামিরা বেআইনিভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে জমি বিক্রিতে বাধা দেয়। ওই জমি বিক্রি করতে হলে তাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে বাদীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে বাদী আদালতে এ মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X