সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে-ইউএনও

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
ঝিকরগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে-ইউএনও

ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ সাফফাত আরা সাঈদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বারোপ করে বলেছেন,বিজ্ঞান ও প্রযুক্তির সৃষ্টিশীল উদ্ভাবনী চেতনা ও মেধার বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তিকে সদ্ব্যবহার করতে হবে। তবেই সকল ক্ষেত্রে উন্নতি করা সম্ভব। তিনি বলেন প্রযুক্তিকে কাজে লাগানো ছাডা কাঙ্খিত উন্নতি করা সম্ভব নয়।

তিনি বৃহস্পতিবার (০৯এপ্রিল) সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বায়োগ্যাস প্লান্ট, রোবটিক,সোলার প্যানেল, গ্রীন এনার্জি ও সোলার ইলেকট্রিসিটি ইত্যাদি উদ্ভাবন প্রদর্শন করেন। তিনি বিজ্ঞান ও কুইজ প্রতিযোগীদের প্রদর্শনী স্টল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরা প্রযুক্তিগত তাদের উদ্ভাবন বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম,পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার মো: গোলাম কাদির, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা জমায়েতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা প্রকৌশলী, সমাজসেবা অফিসার,পল্লী উন্নয়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা সহকারি কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঝিকরগাছা সরকারি এমএল হাই স্কুল, বদরুদ্দিন (বিএম) মুসলিম হাই স্কুল, পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, আকিজ কলেজিয়েট স্কুল, আলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X