সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডাউন সিনড্রোম শিশুদের উন্নয়নে উদ্যোগ বাড়ানোর দাবি বাঁচতে শেখার

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম
বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালন উপলক্ষে উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠান।

ডাউন সিনড্রোমে ভুগতে থাকা ব্যক্তিরা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। তাদের পরিবারের মানুষজনের সমর্থন ও সহায়তা পেলে ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা সহজেই সমাজের নাগরিক হিসেবে জীবনযাপন করতে পারেন। কিন্তু ডাউন সিনড্রোমে আক্রান্তদের নিয়ে এখনো প্রয়োজনীয় সচেতনতা নেই। শহরাঞ্চলে ডাউন সিনড্রোম সম্পর্কে কিছুটা সচেতনতা তৈরী হলেও, শহরের বাইরে এখনও এবিষয়ে তেমন কোনো আলোচনা নেই।

এদের উন্নয়ন ও স্বাভাবিক জীবন যাপনে নিয়ে আসার জন্য অভিভাবকেরই সবচেয়ে বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন। শুধুমাত্র ডাউন সিনড্রোমের শিশুদের জন্য কোনো স্কুল নেই। অটিজমসহ অন্যান্য স্পেশাল শিশুদের স্কুলেই ডাউন সিনড্রোম শিশুদের শিক্ষা কার্যক্রম চলে।

এ বিষয়েও সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালন উপলক্ষে উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বাঁচতে শেখা কার্যালয়ে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু এবং সংশ্লিষ্টদের নিয়ে র‌্যালি এবং আলোচনাসভা সচেতামূলক কার্যক্রম আয়োজন করা হয়।

বুধবার দুপুরে বাঁচতে শেখা কার্যালয়ে এ উপলক্ষে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্টদের নিয়ে র‌্যালি এবং আলোচনাসভা সচেতামূলক ক্যাম্পেইন এবং বিনোদন মূলক কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজ।

আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাপ ইন সিবিআর প্রকল্পের পিসি হিমেল সঞ্জীব কিসকু। এসময় আলোচনা অংশ নেন ও ম্যাপ ইন সিবিআর প্রকল্পের কর্মী ও ডাউন সিনড্রোম শিশু ও কেয়ার গিভাররা। সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডির সহযোগীতায় লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এ আয়োজন করা হয়।

প্রসঙ্গত ডাউন সিনড্রোম একটি বংশানুগতিক সমস্যা এবং শরীরে ক্রোমোজোমের বিশেষ ত্রুটির জন্য হয়। ডাউন সিনড্রোম ব্যক্তির প্রতিটি দেহকোষে ২১তম ক্রোমোজোমে একটি অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাকে ‘ট্রাইসোমি ২১’ বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৮০০ শিশুর মধ্যে জন্ম নেয় একটি ডাউন সিনড্রোম শিশু। সারাবিশ্বে ডাউন সিনড্রোম মানুষ রয়েছে প্রায় ৭০ লাখ। এমন শিশু-কিশোরদের জন্য কাজ করা ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ ২০১৬ সাল থেকে ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপন করে আসছে।

এবছর দিবসটির প্রতিপাদ্য একাকিত্বের বিরুদ্ধে একসাথে। প্রতিবছর একুশে মার্চ বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে উদযাপন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X