সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পশ্চিম বারান্দি নাথপাড়ায় নামযজ্ঞের অধিবাস আজ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম
পশ্চিম বারান্দি নাথপাড়ায় নামযজ্ঞের অধিবাস আজ

যশোর শহরের পশ্চিম বারান্দি নাথপাড়ায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজন সুসম্পন্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভাগবত আলোচনা, মঙ্গলঘট স্থাপন এবং মঙ্গল আচরণের মাধ্যমে আজ সন্ধ্যায় যজ্ঞ অনুষ্ঠানের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। অধিবাস আসরে সন্ধ্যা ৭ টা থেকে ভাগবত পাঠ করবেন রামানন্দ কৃষ্ণ দাস। শুক্রবার সূর্যোদয় থেকে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন চলবে। রোববার নাম সমাপন শেষে কুঞ্জ ভঙ্গ, নগর কীর্তন এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরাধনা শেষে মহাপ্রসাদ বিতরণ।

পশ্চিম বারান্দি নাথপাড়া পূজা মন্দিরের ভক্তবৃন্দ জানিয়েছেন, নবমবারের মতো এ মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের অন্যতম প্রধান চাওয়া দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি।

নামামৃত আস্বাদনসহ সমগ্র আয়োজনে সকলকে সবান্ধব উপস্থিত হওয়ার জন্য বিনয়াবনত নিমন্ত্রণ জানিয়েছেন যজ্ঞ আয়োজকরা। মহানাম কীর্তন পরিবেশন করবেন খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, সাতক্ষীরার ব্রজের গোপাল সম্প্রদায়, বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়, মাগুরার সুনীল কৃষ্ণ, নড়াইলের গৌর গদাধর এবং যশোরের জয় নরোত্তম সম্প্রদায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X