সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ৬ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
ছবি-সংগৃহীত

যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের দুই বাড়িতে হামলা চালিয়ে ছয়জনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় সাতজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বুধবার দাইতলা গ্রামের গোলাম রসুলের ছেলে হানিফ ও জুয়েলের স্ত্রী মিনা খাতুন বাদী হয়ে আলাদা এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগ দুইটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

আসামিরা হলো, দাইতলা গ্রামের আবু তুয়াব মুহুরীর ছেলে মনিরুল, হাসান, কামরুলের ছেলে হাসিব, হাফিজুরের ছেলে কাদের, বাবলু শেখের ছেলে তৌহিদুল ইসলাম, মিলনের ছেলে তীর্থ ও অহেদের ছেলে অপু ।

মামলার অভিযোগে জানা গেছে, হানিফের বন্ধু জুয়েলের সাথে আসামিদের বেশ কিছুদিন ধরে শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গত ৪ এপ্রিল রাতে আসামিরা হানিফের বাড়িতে যেতে তার বন্ধু জুয়েলকে খুঁজতে থাকে। এ সময় হানিফ প্রতিবাদ করলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হানিফকে উদ্ধার করতে আসলে তার মা আবিরনকে কুপিয়ে জখম করে।

এরপর আসামিরা জুয়েলের বাড়িতে যেয়ে হানা দেয়। জুয়েলকে না পেয়ে তারা তার স্ত্রী মিনা খাতুন ও তার দুই বছরের মেয়ে মারিয়াকে আসামিরা কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করতে আসলে আনোয়ারা, জামিলা বেগমকে তার কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X