সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিচারক আইরিন পারভীনের আদালত বর্জন প্রত্যাহার, রাশেদুর রহমানের আদালত বর্জন বহাল

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
যশোরে বিচারক আইরিন পারভীনের আদালত বর্জন প্রত্যাহার, রাশেদুর রহমানের আদালত বর্জন বহাল

যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার সমিতির এক বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত বর্জন কর্মসূচি চলমান রাখার সিদ্ধান্তও নিয়েছে আইনজীবী সমিতি। এ বিষয়ে বুধবার জেলা আইনজীবী সমিতিতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ এএইচএম সাবেরুল হক সাবু। বক্তব্য রাখেন সাবেক সভাপতি দেবাশীষ দাস, সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এম এ গফুর প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ মার্চ যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আইরিন পারভীনের আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। এক পর্যায়ে জেলা ও দায়রা জজ হিসেবে নতুন বিচারক যোগদান করেন। আইরিন পারভীনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতও এতদিন বর্জন করে আসছিলেন আইনজীবীরা। বুধবারের সভায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে আইনজীবী সমিতি। তবে বিচারক রাশেদুর রহমানের যুগ্ম জেলা জজ ১ম আদালত বর্জনের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানানো হয়েছে। সভা থেকে বিচারক রাশেদুর রহমানের অপসারণের দাবিও জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X