সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে অস্ত্রসহ আটকের ঘটনায় আরও দুইজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম
যশোরে অস্ত্রসহ আটকের ঘটনায় আরও দুইজন আটক । ছবি -গ্রামের কাগজ

যশোরে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী আলী হোসেনের দুই সহযোগীকে আটক করা হয়েছে। যাদের পাশের দোকানের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তারা ওই দোকানে ঘটনার কিছু সময় আগে এসেছিলো। তাদের একজন একটি ব্যাগ রেখে গিয়েছিল। আটকরা হলেন খোলাডাঙ্গা মুন্সিপাড়ার মৃত মাহাবুবুর রহমানের ছেলে খালেদুর রহমান টিটু এবং খোলাডাঙ্গা কারবালা এলাকার শেখ নুরুদ্দিনের ছেলে শেখ মইনুদ্দিন ফেরদৌস। টিটুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন ধারায় ১৫টি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে দুজনই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিবি সূত্র জানায়, গত ৬ এপ্রিল দুপুরে ডিবির এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি টিম শহরের এমকে রোডের সন্ধানী সুপার মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় মেসার্স তন্নী ইলেকট্রনিক্স দোকান থেকে দোকান মালিক আলী হোসেন নামে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেন তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। এ সময় তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদে উঠে আসে টিটু ও ফেরদৌসের নাম। এ ঘটনায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান ওই দোকানের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই দুইজনকে শনাক্ত করেন। এতে দেখা যায়, শেখ মইনুদ্দিন ফেরদৌস নিজেই এসে একটি ব্যাগ রেখে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় শেষমেশ ওই দুইজনকে আটক করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X