সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে এক গ্রামেই তিন যুবকের অপমৃত্যু

২ জন সড়ক দুর্ঘটনা, ১ জনকে পিটিয়ে হত্যা
মোতাহার হোসাইন/ রায়হান জনি, কেশবপুর থেকে
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
কেশবপুরে এক গ্রামেই তিন যুবকের অপমৃত্যু

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এক সপ্তাহের ব্যবধানে তিন যুবকের অপমৃত্যু হয়েছে। তার মধ্যে দুই জন সড়ক দুর্ঘটনায় ও এক জনকে মিথ্যা অপবাদে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। ভিন্ন ভিন্ন এসব ঘটনায় গ্রামবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও বিষাদের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ বেলকাটি গ্রামের মোতলেব গাজীর ছেলে হায়দার আলী (৩৫) সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে তার পরিবার হতবাক হয়ে পড়েছে। এছাড়া ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের রকিব মৌরির একমাত্র ছেলে মেহেদী হাসান রানু (২৫) মনিরামপুর থেকে ফেরার পথে যশোর-চুকনগর সড়কের লাউড়ী মোড় এলাকায় নবনির্মিত বিদ্যুৎ কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েছে।একই দিন দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বাজারে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন একই গ্রামের শিক্ষক আনসার উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩৫)। জানা যায়, ফারুক হোসেন পূর্বে নৌবাহিনীতে চাকরি করতেন। পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় চাকরি হারিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। অসুস্থতার কারণে তিনি বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন। একই গ্রামের তিনজন যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামবাসী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বেলকাটি গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, “এক সপ্তাহে তিনটা লাশ, এটা আমরা কখনো কল্পনাও করিনি। গ্রামের পরিবেশ পুরো বদলে গেছে, সবাই আতঙ্ক আর শোকে আছে।” গ্রামের আরেক বাসিন্দা রহিমা বেগম বলেন, “প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এমন ঘটনা আমাদের জন্য খুবই কষ্টের।” স্থানীয় যুবক মফিজুর রহমান জানান, “সড়কে নিরাপত্তা বাড়ানো জরুরি। আর গণপিটুনির মতো ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দরকার।” এ বিষয়ে পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বুলু বলেন, “ঘটনাগুলো খুবই দুঃখজনক। এক সপ্তাহে একই গ্রামের তিন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে ওই পারিবারের লোকজনের মধ্যে শোকের মাতম চলছে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X