সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে সিটি ক্যাবলের দুইটি চেক আত্মসাতের অভিযোগে সাবেক পরিচালক ‘ডিস বাবু’র বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ পিএম
সাবেক পরিচালক ‘ডিস বাবু । ছবি-গ্রামের কাগজ

যশোর সিটি ক্যাবল (প্রা:) লিমিটেডের তিনটি চেক ও প্রয়োজনীয় কাগজপত্র আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজিং ডিরেক্টর মীর মোশারফ হোসেন বাবু ওরফে ডিসবাবুর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার চেক উদ্ধারের দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন শহরের জেস টাওয়ারে অবস্থিত সিটি ক্যাবলের চেয়ারম্যান আফজালুল করিম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আলমগীর হোসেন।

বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে অফিসের কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখতে পান, এএমসি ডিজিটাল টেকনোলজি লিমিটেডের তিনটি চেক—একটি ৯৮ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা, আরেকটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা এবং অপরটি ১ কোটি টাকার—বিবাদী আত্মসাতের উদ্দেশ্যে কোম্পানির কোনো ডিরেক্টরের অনুমোদন বা রেজুলেশন ছাড়াই এবং পাওয়ার অব অ্যাটর্নি ছাড়া নিজ হেফাজতে রেখে ডিজঅনার করেন।

বাদীর দাবি, ডিস বাবু ক্ষমতার অপব্যবহার করে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উক্ত তিনটি চেকসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র আত্মসাৎ করেছেন। বিষয়টি জানতে পেরে গত ২ এপ্রিল তিনি মীর মোশারফ হোসেন বাবুকে অফিসে আসতে বলেন। তিনি অফিসে এলে চেক বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মারতে উদ্যত হন। পরে চলে যাওয়ার সময় চেক ও কাগজপত্র ফেরত দেবেন না বলে হুমকি দেন। আইনজীবী আলমগীর হোসেন জানান, প্রথমে তারা বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে চেক ও কাগজপত্র উদ্ধারের জন্য আদালতে মামলা করা হয়েছে।

এ বিষয়ে মীর মোশারফ হোসেন বাবু বলেন, চেক তিনটি কোম্পানির হওয়ায় তিনি কোম্পানির পক্ষে সেগুলো উদ্ধার করেন এবং পরে ডিজঅনার করেন। চেকের বিপরীতে ইতোমধ্যে আদালতে মামলা করা হয়েছে, যা বিচারাধীন রয়েছে। টাকা আদায় হলে কোম্পানিই তা পাবে। এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই বলেও তিনি দাবি করেন। ২ এপ্রিল তিনি যশোরেই ছিলেন না বলে জানান। ব্যবসায়িক প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X