সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খাজুরায় তাহের পাম্পের ম্যানেজারকে জরিমানা

স্টাফ রিপোর্টার, খাজুরা (যশোর)
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম
খাজুরায় তাহের পাম্পের ম্যানেজারকে জরিমানা

যশোরের খাজুরায় নিয়মবহির্ভূতভাবে ইটভাটায় ব্যবহারের জন্য তেল বিক্রির অপরাধে একটি পাম্পের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাত ১১টার পর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পাশে ‘তাহের ফিলিং স্টেশন’ নিয়মবহির্ভূতভাবে ইটভাটায় ব্যবহারের ৬০০ লিটার ডিজেল সরবরাহ করছিল। এ সময় বিষয়টি নজরে আসলে স্থানীয়রা ব্যারেল ভর্তি ডিজেল আটকে রাখেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পাম্পে এসে ঘটনার সত্যতা পাওয়ার প্রতিষ্ঠানের ম্যানেজার মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গুঞ্জন বিশ্বাস জানান, নিয়মবহির্ভূতভাবে ডিজেল সরবরাহ করার সত্যতা পাওয়ায় পাম্পের ম্যানেজার মনির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি খাতের অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X