সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাঘারপাড়ায় দোকান নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
যশোরর বাঘারপাড়া উপজেলায় দোকান নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সুমন নামে এক যুবক আহত। ছবি: সংগৃহীত

যশোরর বাঘারপাড়া উপজেলায় দোকান নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সুমন (২৭) নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চারাভিটা বাজারের ভ্যান স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুমন উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারাভিটা বাজারে দোকান নেওয়াকে কেন্দ্র করে পাকের আলী গ্রামের আতিয়ার রহমানের ছেলে চঞ্চলের সঙ্গে সুমনের পূর্ব বিরোধ ছিল। সুমনের অভিযোগ, বাজার ও স্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ বিরোধের সৃষ্টি।

মঙ্গলবার সকালে ভ্যান স্ট্যান্ড এলাকায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চঞ্চল দেশীয় অস্ত্র দিয়ে সুমনের নিতম্বের দুই পাশে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, সুমনের শরীর থেকে রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X