সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুধে জেলি-তেল-সোডা মিশিয়ে ভেজাল! কেশবপুরে দুইজনকে জরিমানা

কেশবপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম
দুধে জেলি-তেল-সোডা মিশিয়ে ভেজাল! কেশবপুরে দুইজনকে জরিমানা

যশোরের কেশবপুর উপজেলায় গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে দুইজনকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (দুপুরে) উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে অপু ঘোষের দুধের কারখানায় ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে গোবিন্দ ঘোষের কারখানায় দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানোর প্রমাণ মেলে। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স।

অভিযান শেষে উদ্ধারকৃত ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয় বলে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X