সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ইস্টার সানডে উপলক্ষে  ধর্মীয় আলোচনা ও রেজুরেকশন  অরশীপ ইভিনিং অনুষ্ঠিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম
ছবি-গ্রামের কাগজ

যীশু খ্রিস্টের পবিত্র পুনরুত্থান দিবস (ইস্টার সানডে) উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মহিমান্বিত সঙ্গীত আরাধনা অনুষ্ঠান ‘রেজুরেকশন অরশীপ ইভিনিং অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহরের খড়কি ক্রিশ্চিয়ান পাড়ায় এই অনুষ্ঠান হয়। এনসিওসি এবং টিএফসি -এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে যীশুর পুনরুত্থানের বিশেষ তাৎপর্য ও শান্তি-ভ্রাতৃত্বের বার্তা প্রদান করেন প্রধান বক্তা রেভা: ড. ডেভিড তন্ময় বিশ্বাস এবং ফাদার নিকোলাস মন্ডল। বক্তারা তাদের বক্তব্যে পুনরুত্থানের শক্তি ও মানবজীবনে এর ইতিবাচক প্রভাবের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে রক্তিম মন্ডলের সঞ্চালনায় প্রারম্ভিক প্রার্থনা করেন শ্যামুয়েল বিশ্বাস, যশোর ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস মন্ডল, নির্মল আলবিনো হালদার, যশোর আ: ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভা. পরেশ হালদার, দি স্যাভেলেশন আর্মির ডিস্টিক অফিসার মেজর ডোনায় হেমব্রম, নিউ চার্চ অব ক্রাইস্ট বাংলাদেশের শ্যামুয়েল বিশ্বাস, সমাজ সেবক ড. থিওেফিল অসিত, যশোর এজি চার্চের পাস্টার মানিক গাঠিয়া, টিএফস উজ্জল বাড়ৈ, কিংডম বিল্ডার্স চার্চ পাস্টর দিবাংশু বিশ্বাস, বাপ্পি গাজী, রোজমেরি বিশ্বাস, ক্যাথলিক পাড়া কমিটির সভাপতি সুশীল পাইক।

এছাড়াও বক্তব্য রাখেন ফিলিপ বাবুল বিশ্বাস, লরেন্স রয়, ক্যানেট বিশ্বাস, অনুষ্ঠানের অর্গানাইজার দানিয়াল বিশ্বাস। যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়কি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আকর্ষণ ছিল ছয়টি কয়ার টিমের সম্মিলিত আরাধনা ও সঙ্গীত। অংশগ্রহণকারী দলগুলো হলো এক্সিওস অরশীপ কয়ার, যশোর বিএসএফবি কয়ার, যশোর ব্যাপ্টিস চার্চ কয়ার, খোলাডাঙ্গা উইমেন্স কয়ার, ক্যাথলিক চার্চ কয়ার এবং এজি চার্চ কয়ার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X