সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম
যশোরে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এতে ভুক্তভোগী স্বর্ণালংকার ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খন্দকারের কন্যা জেসমিন নাহার (৩০) চলতি বছরের ২৩ মার্চ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে যশোর নিউমার্কেট শিশু হাসপাতাল এলাকা থেকে রিকশাযোগে শহরের বারান্দীপাড়া লিচুতলা পূজা মন্দিরের সামনে পৌঁছালে তার সঙ্গে থাকা গোলাপি রঙের ভ্যানিটি ব্যাগটি হারিয়ে যায়।

হারানো ব্যাগে ৫ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৩ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কিছু নগদ টাকা এবং একটি বাংলালিংক সিম ছিল। পরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খানের তত্ত্বাবধানে গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে যশোর সদরের সাতমাইল এলাকা থেকে হারানো স্বর্ণালংকার উদ্ধার করে।

আজ রোববার (৫ এপ্রিল) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) উদ্ধারকৃত স্বর্ণালংকার ও ব্যাগটি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর নিকট হস্তান্তর করেন।

এ সময় যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভুক্তভোগি জেসমিন নাহার স্বর্ণালংকার ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X