সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে কড়া হুশিয়ারি, রোববার থেকে ছয়টার পর দোকান খোলা থাকলেই ব্যবস্থা

শিমুল ভূইয়া
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ এএম
ছবি-গ্রামের কাগজ

যশোর শহরে সন্ধ্যা রাতে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে। রাত সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত এগারোটা পর্যন্ত। অভিযানকালে শহরের বিভিন্ন দোকানপাট পরিদর্শন করা হয় এবং সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখা দোকানগুলোকে সতর্ক করা হয়। আগামীকাল থেকে সন্ধ্যা ছয়টার পর দোকান খোলা রাখলে কারাদণ্ড এমনকি অর্থদণ্ড প্রদানের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতে অংশ নেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাথে ছিলো যশোর জেলা ডিবি পুলিশের একটি স্পেশাল টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের শুরুতেই শহরের দড়াটানা, গাড়ি খানা ও চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি দোকান খোলা থাকায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরবর্তীতে আদালত মাইকপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অসংখ্য দোকান খোলা থাকলেও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে দেন। এ সময় তাঁদের কঠোরভাবে সতর্ক করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের টিমটি শহরের মনিহার এলাকায় গিয়ে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে। একই সঙ্গে সন্ধ্যা নামার পর কাউন্টারগুলোতে এসি (এয়ার কন্ডিশনার) বন্ধ রাখার আহ্বান জানানো হয়। সবশেষে টিমটি নিউমার্কেট এলাকায় বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করে এবং বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখার অনুরোধ জানায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা গেছে, রবিবার থেকে সন্ধ্যা ছয়টার পর থেকে তারা নিয়মিত মাঠে থাকবেন। সরকারি নির্দেশনা অমান্য করলে কারাদণ্ড অথবা অর্থদণ্ড প্রদান করা হবে।

ভ্রাম্যমান আদালতে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম, মীম বিনতে মুস্তাফিজ ও মো: সালাউদ্দিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X