সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিয়ের প্রলোভন দেখিয়ে ‘ধর্ষণের’ অভিযোগ, অপরপক্ষের দাবি ‘ব্ল্যাকমেইলিং’

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
বিয়ের প্রলোভন দেখিয়ে ‘ধর্ষণের’ অভিযোগে এক নারী সংবাদ সম্মেলন

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও মামলা তুলে নিতে চাপ দিয়ে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক নারী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই নারী। তিনি যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা। অন্যদিকে, অপর পক্ষের দাবি, প্রেমের ফাঁদে ফেলে ‘ব্ল্যাকমেইল’ করে ১০ লাখ টাকা আদায়ে ওই নারী এসব মনগড়া অভিযোগ তুলছেন।

সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করেন, ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে রাত্রিযাপন করে। পরবর্তীতে তাকে বিয়ের জন্য চাপ দিলে ফয়সাল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।

মামলার পর ফয়সাল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফয়সালসহ তার পরিবারের সদস্যরা ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বলেন। তিনি রাজি না হলে তাকে জোর করে বিষ খাইয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।

এরপর তাকে রাস্তায় ফেলে দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সুস্থ হয়ে তিনি ১১ সেপ্টেম্বর একটি হত্যাচেষ্টার মামলা করেন। তবে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অসংলগ্ন কথাবার্তাও উপস্থাপন করেন।

এ ব্যাপারে ফয়সালের ভগ্নিপতি, ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন বলেন, ‘ওই নারী কথিত ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে আমার কাছে দশ লাখ টাকা দাবি করে। টাকা দাবি করার সেই ভিডিও বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে। ওই নারী আমার পরিবারের সদস্যদের নামেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশ্লীল, কুরুচিপূর্ণ তথ্য দিয়ে দিনের পর দিন পোস্ট করেছে। আমি ন্যায় বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X