সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের দালাল ওলিয়ার আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম
দালাল ওলিয়ার রহমান । ছবি : গ্রামের কাগজ

যশোর জেনারেল হাসপাতাল এলাকায় প্রতারণার অভিযোগে ওলিয়ার রহমান নামে এক দালালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

আটক ওলিয়ার রহমান ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের হারুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে শাহীন হোসেন (২৫) অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। এ সময় ওলিয়ার রহমান রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা বলে পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার নামে ২ হাজার ৩০০ টাকা এবং ওষুধ কেনার কথা বলে আরও ৪ হাজার ৪০০ টাকা আদায় করেন। পরে বিষয়টি প্রতারণা বলে বুঝতে পেরে ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় ওলিয়ার রহমানকে আটক করেন।

পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতালের পুলিশ সদস্য সোহেল রানা জানান, আটক ব্যক্তিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X